• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

ধর্মের নামে সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: স্বপন

বরিশাল প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৬, ১৭:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ধর্মীয় পোশাক ও পরিচয় ব্যবহার করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ধ্যান ও ধর্মচর্চার নামে অভিনয় চলছে। ওয়াজ মাহফিলের নামেও কেউ কেউ বিকৃত বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল নগরের একটি মিলনায়তনে ‘সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মের মর্মবাণীই হতে পারে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার। অন্য কোনো ভাষার পরিবর্তে ধর্মের ভাষায় মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে। ধর্মগ্রন্থগুলোতেই সম্প্রীতির ব্যাখ্যা রয়েছে। প্রতিটি ধর্মগ্রন্থে মানবজাতির কল্যাণের কথা বলা হয়েছে। সম্প্রীতিই ধর্মের সবচেয়ে বড় বাণী।

তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মগ্রন্থের আয়াত, শ্লোক ও অনুচ্ছেদ তুলে ধরে সম্প্রীতির কথা বললে একে ধর্মবিরোধী বলার সুযোগ থাকে না। এর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা নিয়ে বিকৃত ব্যাখ্যা দেওয়ার প্রবণতা থেকেও বেরিয়ে আসা সম্ভব।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতারাই যখন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন, তখন পরিস্থিতি কতটা জটিল হতে পারে, তা সহজেই অনুমেয়। প্রতিবেশী দেশের পরিস্থিতিও সারা বিশ্ব জানে। বাংলাদেশেও ধর্মীয় পোশাকধারী কেউ কেউ ওয়াজ মাহফিল কিংবা রাজনৈতিক মঞ্চে উঠে সমাজের জন্য ক্ষতিকর বক্তব্য দিচ্ছেন।

আরও পড়ুন

বরিশালে অবৈধ ড্রেজার সরাতে কালিজিরায় অভিযান

ধর্মীয় বক্তাদের উদ্দেশে তিনি বলেন, ধর্ম নিয়ে কথা বলার সময় পবিত্র ধর্মগ্রন্থের আয়াত, অনুচ্ছেদ ও শ্লোকের আলোকে বক্তব্য দিতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা তুলে ধরার মধ্য দিয়েই সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

বরিশাল টিআইবির সাবেক সভাপতি অধ্যাপক গাজী জাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হকসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।

যে আই

  • ধর্মীয় সম্প্রীতি
এ সম্পর্কিত আরও খবর
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব পালনের সুযোগ দিতে হবে: হুইপ অপু
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব পালনের সুযোগ দিতে হবে: হুইপ অপু
চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী
চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X